Home প্রচ্ছদ ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

Share

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের সুষম বণ্টনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ভোলার সর্বস্তরের জনগণ সহ ছাত্র-জনতা।

এই সময় বক্তারা সেতু নির্মাণকে ‘করুণা নয়, অধিকার’ উল্লেখ করে দ্রুততম সময়ে কাজ শুরুর দাবি জানান।
তারা বলেন নদীবেষ্টিত ভোলায় সেতু না থাকায় বিশেষ করে নারী ও গুরুতর অসুস্থ রোগীরা রাতে বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল-ঢাকায় যেতে পারে না, ফলে অনেকে বিনা চিকিৎসায় মারা যায়।

এসব দাবি আদায়ে একদল তরুণ নদী সাঁতরে ও পায়ে হেঁটে ভোলা থেকে ঢাকায় এসে সমাবেশে যোগ দেন। এই “মার্চ টু ঢাকা” কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের পাশে দাঁড়ান ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য এমপি প্রার্থী “ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন”।

আন্দোলন চলাকালীন আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোলা প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে শোষিত হচ্ছে এবং তাদের ন্যায্য দাবিগুলো অবহেলিত।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনার’ সামনে মিছিল করে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জোর আহ্বান জানান।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...