Home আইন-আদালত ভাষার মাসে ‘আমার ভাষা’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

ভাষার মাসে ‘আমার ভাষা’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

Share

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ‘আমার ভাষা’ নামে একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। এই সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের আদেশ ও রায়গুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এই সফটওয়্যার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ ছাড়াও এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট উভয় বিভাগের বেশ কয়েকজন বিচারপতি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘ভারতে তৈরি এই অনন্য অনুবাদ সফটওয়্যার ইনস্টলেশনে অংশীদার হতে পেরে এবং শুভেচ্ছাস্বরূপ বিতরণ করতে পেরে ভারত অত্যন্ত সম্মানিত।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের সহযোগিতা কেবল ভারত এবং বাংলাদেশের মধ্যেই সম্ভব হতে পারে, কারণ বাংলা ভারতের অন্যতম স্বীকৃত ভাষা।ভারত এবং বাংলাদেশের বিচারিক ব্যবস্থার উৎস, বিধান এবং ভাষা অভিন্ন।’

হাই কমিশনার মহামারিকালীন ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য ই-কোর্ট স্থাপনের মতো প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।

অনুবাদের সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যাদের মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। এই অনুবাদ সফটওয়্যারটিকে ২৬ নভেম্বর ২০১৯ থেকে ভারতের সুপ্রিম কোর্ট (সুপ্রিম কোর্ট বিধিক অনুবাদ সফটওয়্যার) ব্যবহারের নির্দেশ দেয়।

Related Articles

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী...

জুলাইয়ের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন

জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যার...

‘বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম’ – রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির...

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি

জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি...