Home আন্তর্জাতিক ভারতে প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

ভারতে প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

Share

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ের দাবিতে প্রায় ১০০ ফিট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয় ফোনে বিয়ে সম্পন্ন করার মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের বাহরাইচ জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে ওই তরুণী মোবাইল ফোনের টাওয়ারে উঠে যান।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই মাস আগে তার প্রেমিক কাজের জন্য মুম্বাইয়ে চলে গেছেন। ওই তরুণের বয়স ২১ বছর।

স্থানীয় বাসিন্দারা জানান, টাওয়ার থেকে নেমে আসার জন্য পরিবারের সদস্য ও অন্যরা বারবার অনুরোধ করলেও তরুণী তাতে রাজি হননি। কেউ তার কাছে যাওয়ার চেষ্টা করলে নিচে লাফ দেওয়ার হুমকিও দেন তিনি। প্রেমিকের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত টাওয়ার থেকে নামবেন না বলে সাফ জানিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে নারী পুলিশ সদস্যরাও তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে গ্রামবাসীরা দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এ সময় মুম্বাইয়ে অবস্থানরত প্রেমিক বিয়েতে সম্মতি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় এক কাজিকে ডেকে ফোনের মাধ্যমে বিয়ে পড়ানোর ব্যবস্থা করা হয়। উভয়ের সম্মতি পাওয়ার পর দূর থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিয়ে সম্পন্ন হয়েছে নিশ্চিত হওয়ার পর তরুণী টাওয়ার থেকে নামতে রাজি হন। পরে পুলিশ তাকে ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে মানুষের ব্যক্তিত্ব ও আচরণকে বেশি গুরুত্ব...

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। জাপানের স্থানীয়...

উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজেদের অবস্থান থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান...