Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর চট্টগ্রাম ভারত থেকে এক যুগ পর ফিরলেন ‘নিখোঁজ’ সমীর, ৫ বছর পর শালিনতারা

ভারত থেকে এক যুগ পর ফিরলেন ‘নিখোঁজ’ সমীর, ৫ বছর পর শালিনতারা

Share

দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার ও শালিনতারা বেগম নামে দুই বাংলাদেশি নাগরিক ভারত থেকে নিজ দেশে ফিরে এসেছেন। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন।

সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে ও শালিনতারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের আসমত আলীর মেয়ে। সমীর কুমার প্রায় ১২ বছর, শালিনতারা ৫ বছর যাবত ভারতের আগরতলায় ছিলেন।

ভারতের ত্রিপুরা রাজ্যেরর আগরতলাস্থ বাংলাদেশ হাইকমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুজন আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম ওই দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে হস্তান্তর করা হয়।

Related Articles

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস...

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র...