Home প্রচ্ছদ ‘ব্যাচেলর’ ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা

‘ব্যাচেলর’ ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা

Share
তরুণ দর্শকের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে এবার যুক্ত হচ্ছে নতুন চমক। ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় ‘রাফসান দ্য ছোট ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান এবং সুনেহরা তাসনিমকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গতে মুক্তি পাবে নতুন চ্যাপ্টারটি। গল্পের প্রয়োজনে এবার ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন রাফসান ও সুনেহরা। তবে ধারাবাহিকে তাদের চরিত্র বা ভূমিকা কী হবে, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা কাজল আরেফিন অমি।
পঞ্চম সিজনে একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অমি। অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে দূরে থাকার পর ১৩তম চ্যাপ্টার দিয়ে আবারও নির্মাণে ফেরেন তিনি। এবার ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বিনোদন অপেক্ষা করছে বলে জানিয়েছেন নির্মাতা।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো বঙ্গ -এর পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ অনেকে।
Related Articles

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে হাতাহাতি ও...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের...

মাঠের রাজনীতি পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক...