Home আন্তর্জাতিক বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব চীনের

বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব চীনের

Share

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিবন্ধন লেখায় মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ক্যারোলাইন উইলসনকে তলব করে চীন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে বেইজিংয়ে ব্রিটিশ দূতাবাসের অ্যাকাউন্টে ওই পোস্টটি দিয়েছিলেন তিনি। খবর দ্যা গার্ডিয়ানের।

এমনিতেই হংকং, সিনজিয়াংয়ে মুসলিম উইঘুরদের নির্যাতন এবং মিডিয়া ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। তার ওপর সর্বশেষ এ পরিস্থিতি আরও উত্তেজনার সৃষ্টি করেছে।

ওই পোস্টে ক্যারোলাইন উইলসন ব্যাখ্যা করেন, বিদেশি মিডিয়া চীন সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে, দায়িত্বশীল সাংবাদিকরা চীনকে পছন্দ করেন না।

তবে তারা সরকারের কর্মকাণ্ডে বিশ্বাস রেখে নজরদারির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন সরকার ও জনগণ কখনও বিদেশি মিডিয়ার বিরোধিতা করেনি। এ ক্ষেত্রে চীন ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার নামে আক্রমণ করে ভুয়া খবর প্রচার করে যারা তাদের বিরোধিতা করেছে। ব্রিটিশ রাষ্ট্রদূত যে আর্টিকেল লিখেছেন তা পুরোপুরি ক্ষোভের প্রকাশ। কূটনৈতিক পরিভাষার সঙ্গে তা মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ।

এ বিষয়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...