Home আন্তর্জাতিক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের মালিক হলেন মাস্ক

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের মালিক হলেন মাস্ক

Share

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্সএআই এর অধিগ্রহণ নিয়েছে রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর মাধ্যমে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন ইলন মাস্ক।

অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির ফলে কোম্পানির সম্মিলিত মূল্য দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে মাস্কের সম্পদ বেড়েছে ৮৪ বিলিয়ন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৫২ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বরে স্পেসএক্সের মূল্য ধরা হয়েছিল ৮০০ বিলিয়ন ডলার। তখন এতে মাস্কের ৪২ শতাংশ শেয়ারের মূল্য ছিল ৩৩৬ বিলিয়ন। চলতি মাসের শুরুতে এক্সএআই-এর মূল্য ধরা হয় ২৫০ বিলিয়ন। এই কোম্পানিতে মাস্কের ৪৯ শতাংশ শেয়ারের মূল্য ১২২ বিলিয়ন। একীভূতকরণের পর সম্মিলিত কোম্পানিতে মাস্কের ৪৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য ৫৪২ বিলিয়ন ডলার।

এই দুটি কোম্পানি ছাড়াও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলায় মাস্কের ১২ শতাংশ শেয়ারের মূল্য ১৭৮ বিলিয়ন ডলার। টেসলা স্টক অপশনের মূল্য আরও ১২৪ বিলিয়ন।

এক বছরেরও কম সময়ের মধ্যে মাস্কের দুটি কোম্পানি দ্বিতীয়বারের মতো একীভূত হলো। গত বছরের মার্চে ইলন তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (আগের টুইটার) একত্রিত করার ঘোষণা দিয়েছিলেন। সেই চুক্তিতে এক্সএআই-এর মূল্য ৮০ বিলিয়ন এবং এক্স-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার ধরা হয়েছিল।

বিলিয়নিয়ারের তালিকায় মাস্কের পরের অবস্থানে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ। কিন্তু দুজনের মধ্যে সম্পদের ব্যবধান রেকর্ড ৫৭৮ বিলিয়ন ডলার। ল্যারির সম্পদের পরিমাণ প্রায় ২৮১ বিলিয়ন।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...