Home প্রচ্ছদ বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

Share

বিএনপির সঙ্গে বৈঠক করেছে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে নেতৃত্ব দেন। এছাড়া বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

অন্যদিকে, আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। আইআরআই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Related Articles

ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতে ১৪ মিনিটের...

যেন ‘সরকার’ সিনেমার গল্প বাস্তবে ঘটালেন বিজয়

দক্ষিণ ভারতের ব্যাপক সাড়া জাগানো সিনেমা ‘সরকার’। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি...

সংরক্ষিত নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন : মির্জা ফখরুল

জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ...