Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর রংপুর বাড়িতে একা পেয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ, মামা আটক

বাড়িতে একা পেয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ, মামা আটক

Share

রংপুর নগরীতে খালার বাড়িতে বেড়াতে এসে খালুর ছোটভাই (মামা) কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শিশু। বুধবার দুপুরে নগরীর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মামা মকবুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। আটককৃত ধর্ষক ওই গ্রামের আনিছার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান। তিনি জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর এরশাদনগরের বাসিন্দা ভুক্তভোগী শিশুটি তার খালার বাড়ি মোল্লাপাড়ায় বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে বাড়িতে একা পেয়ে খালুর ছোটভাই মকবুল তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতেই মকবুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

কুড়িগ্রামে বিতর্কিত আ.লীগ নেতাদের প্রকাশ্যে আনাগোনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

কুড়িগ্রামে বর্তমান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের নিরপেক্ষতা...

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের...

আলুর ভালো ফলন হলেও বড় লোকসানে কৃষকরা

গত মৌসুমে আলুচাষিরা ভালো ফলন ও দামে সন্তুষ্ট হয়েছিল। গত মৌসুমের মতো...