Home প্রচ্ছদ বারাণসীর প্রথম ঝলকে প্রিয়াঙ্কা

বারাণসীর প্রথম ঝলকে প্রিয়াঙ্কা

Share
গতকাল ৪৪ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর বিশেষ এই দিনে চোখধাঁধানো লুকে হাজির হয়েছেন তিনি। এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘বারাণসী’ সিনেমার ফার্স্ট লুক বা প্রথম ঝলক প্রকাশ হয়েছে। এতে সম্পূর্ণ ভিন্ন দুটি মেজাজে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। রাজামৌলি তার অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ছবি দুটি প্রকাশ করেছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
প্রকাশিত দুটি ছবির প্রথমটিতে প্রিয়াঙ্কাকে একটি গান বা অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যে সম্পূর্ণ কালো পোশাকে অত্যন্ত সাহসী ও বিধ্বংসী লুকে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিটিতে কেনিয়ার ‘মাসাই মারা’ বনের ব্যাকগ্রাউন্ডে দু-হাত ছড়িয়ে প্রিয়াঙ্কার এক মুক্ত, প্রাণবন্ত রূপ ফুটে উঠেছে।
ছবিগুলো শেয়ার করে বারাণসী টিম লিখেছে, ‘আরও অ্যাডভেঞ্চার…আরও আবিষ্কার…এবং প্রতিটি দিগন্তজুড়ে যাত্রার জন্য শুভেচ্ছা।’ প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরিচালক রাজামৌলিও এই ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘হাসলে ওর মধ্যে লুকিয়ে থাকে স্নিগ্ধতা, আর না হাসলে আগুন!’ এই সিনেমায় তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তার চরিত্রের নাম ‘মন্দাকিনী’, যে একজন বিশ্বভ্রমণকারী এবং একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী নারী।
এই সিনেমার হাত ধরেই দীর্ঘ আট বছর পর বড়পর্দায় ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। শেষবার তাকে ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন যে ভারতীয় সিনেমায় ফেরার জন্য বারাণসীর চেয়ে বড় বা ভালো প্রজেক্ট আর কিছুই হতে পারত না।
প্রখ্যাত চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদের দুর্দান্ত লেখনীতে তৈরি এই সিনেমা মূলত একটি টাইম-ট্রাভেল অ্যাডভেঞ্চার ঘরানার, যা ভারতীয় পুরাণ, ইতিহাস এবং কল্পবিজ্ঞানের (সায়েন্স ফিকশন) এক অনন্য সংমিশ্রণে নির্মিত হয়েছে। প্যান-ইন্ডিয়ান এই মেগা প্রজেক্টটি ২০২৭ সালের এপ্রিল মাসের ৭ তারিখে বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Related Articles

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি এবার নিজেই এক বিশেষ...

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

‘জুলাই সনদ’ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া...

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে...

ফাইনালে হেরে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে বাঁচাতে আরেকটি জাদুকরী পারফরম্যান্স করতে পারলেন না...