Home আন্তর্জাতিক বাংলাদেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছে কানাডা

বাংলাদেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছে কানাডা

Share

বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুনভাবে ২৭২.১ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে।

আজ রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই সহায়তা প্রদানের ঘোষণা দেন।

কানাডার প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল নিউজ এ তথ্য জানিয়েছে। তারা এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

এক বিবৃতিতে আহমেদ হুসেন জানান, বাংলাদেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। ঝুঁকিপূর্ণ জনগণের স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদানের মাধ্যমে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

এই সহায়তার মধ্যে ১৪টি আলাদা প্রকল্পে অর্থ ব্যয় করা হবে, যার মধ্যে রয়েছে লিঙ্গ সমতা, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধির মতো প্রকল্প। কানাডার সরকার জানিয়েছে, নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

এই সহায়তার ঘোষণা তখনই এসেছে, যখন কানাডার লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বে জাতীয় নির্বাচন করার পরিকল্পনা করছে।

কানাডার সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক কানাডায় বসবাস করছেন, যারা এই ঘোষণার পর একটি নতুন আশার আলো দেখছেন।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...