Home আজকের জেলা পরিক্রমা বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Share

ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছলে পেছনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও উদ্ধার অভিযান শুরু হয়নি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করার পর জানা সম্ভব হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর স্টেশনে পৌঁছার ঠিক আগমুহূর্তে একটি সিগন্যাল পোস্টের কাছে ইঞ্জিনকার ও একটি বগি লাইন থেকে পড়ে যায়। এ সময় স্টেশনের দ্বিতীয় প্লাটফর্মে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...