Home খেলাধুলা ফাইনালে হেরে যা বললেন মেসি

ফাইনালে হেরে যা বললেন মেসি

Share
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে বাঁচাতে আরেকটি জাদুকরী পারফরম্যান্স করতে পারলেন না লিওনেল মেসি। ম্যাচ শেষে রানার্সআপ মেডেল গলায় ঝুলিয়ে কাঁদতে দেখা গেল তাকে। অবশ্য স্পেনকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি তিনি।
১৯৬২ সালে ব্রাজিলের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার খোঁজে ছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের এক মিনিট না হতেই ফেরান তোরেসের গোল। তাতেই হার মানতে হয় আলবিসেলেস্তেকে।
গোল মাত্র একটি দিতে পারলেও স্পেন পুরো ম্যাচে দাপট দেখিয়েছে। বল দখল থেকে শুরু করে পাসিং এবং গোলমুখে আক্রমণ— সবদিক থেকে আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল লা রোজারা।
ম্যাচের পর দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, আমি দুঃখিত, তবে আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।
ফাইনালে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেনের আধিপত্য ছিল একচ্ছত্র। ‘লা রোজা’ ফাইনালে শটের দিক থেকে ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল এবং তারা আর্জেন্টিনাকে ৮৪৫-৪৩৩ পাসে পেছনে ফেলে দেয়।
মেসি স্পেনের পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন, সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব, তাই আমি আমার দেশের মানুষ, খেলোয়াড় ও আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই।
Related Articles

বিশ্বকাপ ফাইনালে আমাদের পতনের অপেক্ষায় ছিল সবাই : ডি পল

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফলে টানা দ্বিতীয়বার...

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী...

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশে...

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

আগামী ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করতে আসার বিষয়টি এবার নিজেই এক বিশেষ...