Home প্রচ্ছদ ‘প্রিয়তমা’ সিনেমা আমার জীবনের আশীর্বাদ: ইধিকা পাল

‘প্রিয়তমা’ সিনেমা আমার জীবনের আশীর্বাদ: ইধিকা পাল

Share

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তিনি এ দেশের দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে আরও সিনেমায় অভিনয় করলেও ‘প্রিয়তমা’র জনপ্রিয়তাকে এখনো নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলেই মনে করেন এই অভিনেত্রী।

কলকাতার নাটক দিয়ে অভিনয়জীবন শুরু হলেও বাংলাদেশের ‘প্রিয়তমা’ দিয়ে ইধিকা বড় পর্দার নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রির একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে কলকাতায় সৃজিত মুখার্জি পরিচালিত একটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘প্রিয়তমা’র স্মৃতিচারণ করে ইধিকা বলেন, ‘প্রিয়তমার সময়কালটা ভীষণ মিস করি। আমার আজও মনে পড়ে, প্রথম যেদিন ঢাকা গিয়েছিলাম, সেদিন সন্ধ্যায় বিএফডিসি ঘুরতে গিয়েছিলাম। অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। এরপর হাতিরঝিল ঘুরে একটি কফিশপে কফি খেয়েছিলাম।’

তিনি আরও বলেন, “এরপর ভার্সেটাইল মিডিয়ার অফিসে কিছু সময় কাটাই। কয়েকদিন পরই শুরু হয় ‘প্রিয়তমা’র শুটিং। শাকিব খানের সঙ্গে এটিই ছিল আমার প্রথম সিনেমা। কাজ শেষ করে কলকাতায় ফিরে যাই। পরে সিনেমা মুক্তি পাওয়ার পর চারদিকে দারুণ সাড়া পড়ে যায়।”

সিনেমাটি মুক্তির পরের অভিজ্ঞতা তুলে ধরে ইধিকা বলেন, “আমি মাকে নিয়ে ঢাকায় এসেছিলাম ‘প্রিয়তমা’ দেখতে। বসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করেছি। মুখে মাস্ক থাকার পরও সিনেমা শেষে বের হওয়ার সময় দর্শক আমাকে চিনে ফেলেছিলেন। সেই ভালোবাসা আজও ভুলতে পারিনি।”

‘প্রিয়তমা’কে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “সত্যি বলতে কী, ‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ। ঠিক এমন ধরনের গল্পেই আমি বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই। জানি না, আবার সেই সুযোগ আসবে কি না।”

Related Articles

বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। বৃহস্পতিবার...

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা...

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে উদ্যোগ: কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিতর্কিত সিদ্ধান্তে ভুল স্বীকার, ক্ষমা চাইলেন ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগসহ সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের...