Home প্রচ্ছদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

Share

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্য একটি গাড়িতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

বিএনপির অন্য দুই সদস্য হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি।

তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা সাথে কথা বলব।

Related Articles

বাংলাদেশের বড় হারে সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের

অল্প পুঁজিতেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের আগুনে স্পেলে মাত্র ৩৩...

তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখর সিলেট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেট। শনিবার (২ মে)...

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা দেশের মানুষের সামনে যে সব প্রতিশ্রুতি উপস্থাপন...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে পারে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট...