Home খেলাধুলা প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

Share

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের জন্য ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

আর এর মধ্য দিয়েই স্প্যানিশ চ্যাম্পিয়নদের ১৩৫ বছরের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার অনন্য ইতিহাস গড়লেন তিনি।

আজ রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে এই নতুন নেতৃত্বের রূপরেখা ঘোষণা করেন হ্যান্সি ফ্লিক। পাঁচ সদস্যের নতুন নেতৃত্ব দলের সিনিয়র সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন পেদ্রি। কোচের সরাসরি পছন্দে রাফিনহা ও পেদ্রিকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক করা হলেও বাকি তিন সদস্য, এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে বেছে নেওয়া হয়েছে পুরো স্কোয়াডের সদস্যদের সরাসরি ভোটে।

ডাচ ক্লাব আয়াক্সে ধারে যোগ দেওয়া দীর্ঘদিনের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের স্থলাভিষিক্ত হলেন রাফিনহা। অন্যদিকে লিভারপুলে ধারে পাড়ি জমানো রোনাল্ড আরাউহো ও টের স্টেগেনের খালি হওয়া জায়গা পূরণ করেছেন এরিক গার্সিয়া ও ১৮ বছর বয়সী ইয়ামাল।

নতুন অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত কোচ ফ্লিক বলেন, ‘দলে রাফিনহা ও পেদ্রির প্রভাব সবচেয়ে বেশি, আর তারা প্রায় সব ম্যাচেই একাদশে থাকে। তাই এটা একেবারেই স্পষ্ট সিদ্ধান্ত ছিল।’

উল্লেখ্য, রোনালদিনহো, রোনালদো, রোমারিও, রিভালদো কিংবা নেইমারের মতো কালজয়ী সব ব্রাজিলিয়ান জাদুকর বার্সেলোনা মাতিয়ে গেলেও আগে কখনো স্থায়ী অধিনায়কের পদ পাননি কেউ। ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে ৫৫ মিলিয়ন ইউরোয় বার্সায় যোগ দেওয়ার পর থেকে ১৬০টি ম্যাচে ৮০টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান, জিতিয়েছেন তিনটি লা লিগাসহ একাধিক ট্রফি।

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...