Home জাতীয় প্রথম আলো-ডেইলি স্টারে লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনেন নাইম

প্রথম আলো-ডেইলি স্টারে লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনেন নাইম

Share

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্য একজন একাই লুট করেন দেড় লাখ টাকা। যা দিয়ে তিনি টিভি ও ফ্রিজ কিনেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এ ছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আকাশ আহমেদ সাগর (২৮), আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), রাশেদুল ইসলাম (২৫), সোহেল রানা, শফিকুল ইসলাম (৩৪), প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)

প্রেস উইংয়ের তথ্যমতে, এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকাসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. নাইম (২৬) নামের এক ব্যক্তিকে। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেন। এই অর্থ দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও ফ্রিজ কিনেছেন।

সামগ্রীগুলো জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।

এদিন রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় দৈনিক প্রথম আলো মামলা করেছে তবে দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষতির পরিমাণ হিসাব করে তারপর তারা মামলা করবে। এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ৪টি আইনের ধারায় মামলা হয়েছে।’

নজরুল ইসলাম বলেন, ‘দুটি দৈনিক পত্রিকায় হামলার ঘটনায় থানা পুলিশ ১৩ জন, সিটিসি ৩ ও ডিবি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলমান আছে।’

প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এটাই পুলিশের অর্জন বলে মনে করেন ডিএমপির এ কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর, আগুন ও লুটপাট করে একদল লোক। এ ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) রাতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

সুত্রঃ কালবেলা

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...