Home প্রচ্ছদ পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

Share
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জন ও ভিত্তিহীন খবর। এবার তার কড়া জবাব দিয়েছেন এই চিত্রনায়িকা। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ কথা জানান অভিনেত্রী। পূজা জানান, গত কয়েক দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তি, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে যে ধরনের খবর তৈরি করা হচ্ছে, তা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।
এর আগেও এক সাক্ষাৎকারে পারিবারিকভাবে নিজের বিয়ে ঠিক হওয়ার বিষয়টি জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়ে পূজা বলেন, ‘আমি আগে থেকেই বলে আসছি যে আমি এনগেজড এবং পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা আছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে, আমি নিজেই আনন্দের সঙ্গে সবাইকে তা জানাব।’
বর্তমানে কাজের প্রস্তুতি নিতে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন জানিয়ে পূজা বলেন, ‘নতুন প্রজেক্টের প্রস্তুতির কারণেই আমি এখন ক্যামেরার সামনে কিছুটা কম আসছি।’
ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি মিথ্যা সংবাদের সুযোগ হিসেবে ব্যবহার করে, তবে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
এ সময় তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের আলোকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকারের কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথা স্মরণ করিয়ে দিয়ে ইন্টারনেটে মিথ্যা ও অপমানজনক তথ্য প্রচারের বিষয়ে সতর্কবার্তা দেন।
গণমাধ্যমের সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে এই অভিনেত্রী সাংবাদিক ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করার এবং যাচাই না করে কোনো অসত্য খবর প্রকাশ থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানান।
Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...