Home জাতীয় পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ

Share

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়ে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, গত ২ দিনে ঢাকা কলেজের ৭ শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, চায়নিজ কুড়াল দিয়ে তাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী।

এরই জের ধরে আজ সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী অগ্রসর হলে রাজধানীর সাইন্স ল্যাবে পুলিশের বাধার মুখে পড়ে।

এরপর পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়ালে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলে ধাওয়া-পাল্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এখনও থমথমে পরিস্থিতি বিরাজমান। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ সময় সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে।

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

এর আগে গত বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সেখানে উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে বন্ধুত্বের প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু এক মাস না যেতেই সে চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

তথ্যসুত্রঃ কালবেলা

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...