Home অন্যান্য ক্যাম্পাস পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

Share

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান।

পদত্যাগের আগে তিনি বলেন, ‘এখানে এত নোংরামি হবে জানলে আমি কুয়েটে আসতামই না। এক শিক্ষক সাধারণ সভায় টেবিল চাপড়িয়ে আমাকে বলেছেন আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান।’

গত ১ মে অধ্যাপক হযরত আলীকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ থেকে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন তিনি। ১৯ মে তিনি ‘দাপ্তরিক কাজে’ ক্যাম্পাস ত্যাগ করে ঢাকায় যান, যা শিক্ষক সমাজ ও আন্দোলনরতদের মধ্যে নতুন করে প্রশ্ন তোলে।

এ পরিস্থিতিতে উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় কুয়েট ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষক নেতাদের পাশাপাশি শিক্ষার্থীদের একটি অংশও সংহতি প্রকাশ করে অংশ নেয়।

এর আগে, শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Related Articles

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০২৬ ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কেপ...

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...