নিষিদ্ধ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজপথে অবস্থান ও কর্মসূচি পালন করেছে সলিমুল্লাহ কলেজ ছাত্রদল। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি অপু চন্দ্র বর্মন। এ সময় উপস্থিত ছিলেন, সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাকিল হাসান নিলয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাহিদ শিকদার, যুগ্ম আহ্বায়ক, নাঈম শিকদার, সাব্বির হোসেন এবং ফেরদৌস হোসেন সিয়াম।
কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের তৎপরতা যেন রাজপথে সংগঠিত হতে না পারে, সে বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের আহ্বায়ক অপু চন্দ্র বর্মন বলেন,
“বাংলাদেশে নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মকাণ্ড রাজপথে মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব। সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”
উল্লেখ্য, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধানকে আরও আইনি ভিত্তি দেয়।