Home প্রচ্ছদ নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান

নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান

Share

নির্বাচনের তপশিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন বলে সমকালকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে।

বৃহস্পতিবার বিকেলে সমকালকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এসব তথ্য জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। চলতি বছরের ১৩ জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি জানান, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রুপরেখা নিয়েইবা দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।

Related Articles

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল...

শচীনকে পেছনে ফেলে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের মালিক টেইলর

হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিম্বাবুয়ের জন্য সুখকর ছিল না। সিরিজের প্রথম ওয়ানডেতে...

টাঙ্গাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে জেলা...