Home প্রচ্ছদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের আলোচনা

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের আলোচনা

Share

বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশ সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সোমবার রাজধানীর বনানীতে  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

আমীর খসরু জানান, কীভাবে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, প্রক্রিয়াটা কী হবে, কতটা নিরপেক্ষভাবে আমরা এগিয়ে যাচ্ছি– এসব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা কীভাবে গণতন্ত্রের পথে ফিরে যেতে পারি, এটিই কমনওয়েলথ প্রতিনিধি দলের মূল আগ্রহ।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন হতে যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেশের জনগণ মনে করে, এই প্রক্রিয়ায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক দল নিয়ে কথা হয়েছে। তারা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে। এ ছাড়া নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশন নিয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরুর সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Related Articles

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে...

এতো বজ্রপাত সুনামগঞ্জে, জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

সুনামগঞ্জে বজ্রপাতের ভয়াবহতা নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে হালকা হাস্যরসের সৃষ্টি হয়েছে।...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ...

সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী

যশোরে বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন...