Home প্রচ্ছদ দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না: পিয়া

দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না: পিয়া

Share

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় সরব নেটিজেনরা। বিশেষ করে তারকাদের অনেকেই এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বিচার দাবি করেছেন। এরই মধ্যে কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বুধবার সামাজিকমাধ্যম ফেসবুকে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়-এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।’

প্রসঙ্গত, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। অভিযোগের আঙুল উঠে উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের দিকে। তারপর দণ্ডবিধির (১৮৬০) ৪২৯ ধারায় এই ঘটনায় মামলা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...