Home আইন-আদালত দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক

দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক

Share

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গঠিত বাছাই (সার্চ) কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে গত ২৮ জানুয়ারি এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চ মাসে শেষ হচ্ছে। তাই দুজন কমিশনার নিয়োগে বাছাইয়ের জন্য এ কমিটি গঠন করা হয়।

বাছাই কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Related Articles

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী...

জুলাইয়ের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন

জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যার...

‘বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম’ – রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির...

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি

জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি...