Home প্রচ্ছদ দিল্লি থেকে পূর্ব নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না: রাশেদ প্রধান

দিল্লি থেকে পূর্ব নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না: রাশেদ প্রধান

Share

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট আয়োজন করতে হবে। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত, দিল্লি থেকে পূর্ব নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা ব্যবহার করা বিশেষ দলকেও জনগণ মেনে নেবে না।

বুধবার দুপুরে জাগপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনস্থ কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অধ্যাপিকা রেহানা প্রধান স্মরণে রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান এবং রেহানা প্রধান আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। ৮০’র দশকে তাদের কন্ঠে উচ্চারিত ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্লোগান কন্যা রেহানা প্রধানের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তব। তাদের দেখানো পথে আমাদের চলতে হবে, আর কখনোই দিল্লির গোলামী করা যাবে না। দিল্লির গোলাম আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে বিচারের আওতায় আনতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

Related Articles

বাংলাদেশের বড় হারে সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের

অল্প পুঁজিতেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের আগুনে স্পেলে মাত্র ৩৩...

তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখর সিলেট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেট। শনিবার (২ মে)...

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা দেশের মানুষের সামনে যে সব প্রতিশ্রুতি উপস্থাপন...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে পারে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট...