Home অন্যান্য ক্যাম্পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন রাকসু জিএস

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেললেন রাকসু জিএস

Share

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ব্যানারটি টাঙিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। তিনি রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনের প্যারিস রোডে টাঙানো ব্যানারটি ছিঁড়ে ফেলেন সালাহউদ্দিন। এর আগে সকাল সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সালাহউদ্দিন অধ্যাপক নেছার উদ্দিনকে দুপুর ২টার মধ্যে ব্যানার অপসারণের আলটিমেটাম দিয়েছিলেন। অধ্যাপকের পক্ষ থেকে ব্যানার না সরানোয় নিজেই তা ছিঁড়ে ফেলেন বলে জানিয়েছেন রাকসুর জিএস।

ব্যানার খুলে ফেলার ভিডিও শেয়ার করে ফেসবুক পোস্ট সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‘দৃষ্টি আকর্ষণ করেছিলাম সংশ্লিষ্ট শিক্ষককে। ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যতোগুলো উপসর্গ যখনই পাবো, শিক্ষকদের তখনই বিরোধিতা করবো। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে একেকজনকে পলিটিকাল দালাল বানাইয়া রাখছে।…’

তিনি আরও বলেন, ‘অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা। তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি। এমনকি তাদের দলীয় পরিচয় এই ক্যাম্পাসে আমি এখনও পাইনি। আপনারা যেকোনো দল করেন, রাজনীতি করেন, তবে সেটা ক্যাম্পাসের বাইরে।’

এর আগের পোস্টে ব্যানার অপসারণের কারণ ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, ‘৭৩-এর অধ্যাদেশের সেকশন ৫৫ (২) অনুযায়ী যা করা যাবে না (আইন ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী): ১. বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো। ২. শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা।’

এ ঘটনায় ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাকসুর সাবেক এজিএস প্রার্থী মো. সজিবুর রহমান লিখেছেন, ‘শিক্ষক রাজনীতি ও ছাত্র রাজনীতি নিয়ে যারা এখন কথা বলছে, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবচেয়ে বড় ভণ্ডের পরিচয় দিচ্ছে। দীর্ঘ দেড় বছর তারা কী করেছে?..রাকসু প্রতিনিধিদের বলবো- কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে ক্যাম্পাসের অনেক সমস্যা সেগুলো সমাধানে কাজ করেন।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কায়ছার আহমেদ লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা গুপ্ত রাজনীতি শুরু করতে পারেন। যদি ইনস্ট্যান্ট লাভের কথা বলেন তাহলে বলব- আপনাদের কোন ধরনের ব্যানার-পোস্টার তৈরি করতে হবে না। এতে যেমন টাকা-পয়সা সেভ হবে, তেমনি কেউ ছিঁড়তেও পারবে না। গুপ্ত রাজনীতি করেই সাদিক কায়েম ডাকসুর ভিপি পর্যন্ত হয়েছেন।’

রাকসুর জিএসের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এটা ওর অজ্ঞতা। ঘোষণা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা, এটা একটা ধৃষ্টতা। এটা নোংরামির চরম পর্যায়। আমি দৃঢ় প্রতিবাদ জানাই। তার এ ধরনের কর্মকাণ্ড ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...