Home আজকের জেলা পরিক্রমা তাজা কৈ মাছ গলায় আটকে কিশোরের মৃত্যু

তাজা কৈ মাছ গলায় আটকে কিশোরের মৃত্যু

Share

বিলে মাছ ধরতে গিয়ে তাজা একটি কৈ মাছ গলায় আটকে মনিরুজামান মন্টু (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরুজামান মন্টু ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের পুত্র। মন্টুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শনিবার বিকালে মন্টু সহপাঠীদের নিয়ে ঘারুয়া বিলে মাছ ধরতে যায়। এ সময়ে পানির মধ্যে হাত দিয়ে একটি কৈ মাছ ধরে ফেলে। পরে পায়ের নিচে আর একটি মাছের সন্ধান পায়। তখন প্রথম কৈ মাছটি মন্টু দাঁত দিয়ে কামড়ে ধরে, দ্বিতীয় মাছটি পায়ের নিচ থেকে ধরতে যায়।

এ সময়ে কামড়ে ধরা তাজা কৈ মাছ হঠাৎ মুখের মধ্যে ঢুকে গলায় আটকে যায়। তখন মন্টুর চিৎকারে সহপাঠীরা দ্রুত তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মন্টু মারা যায়।

মন্টুর চাচা আতিয়ার জানান, মন্টু গ্রামবাসীর সবার উপকার করতো। সে সবার পরিচিত মুখ ছিল। মন্টু এভাবে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাওয়াটা খুবই মর্মান্তিক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহসিন ফকির জানান, গলায় কৈ মাছ আটকে যাওয়ায় কিশোরকে হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...