Home প্রচ্ছদ ঢাবিতে শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমানের ফোন চুরি

ঢাবিতে শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমানের ফোন চুরি

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জুলাই প্রদর্শনীর আয়োজন করেছে। সেখান থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতিকে উজ্জীবিত রাখতে ঢাবির বটতলা এলাকায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড আইডি থেকে ফেসবুক লাইভ সম্প্রচার করছিলেন ব্যারিস্টার আরমান। এ অবস্থায় তার হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়েছে। ঘটনার পরপরই ব্যারিস্টার আরমান আমাকে নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

Related Articles

বড় হচ্ছে শাহরুখের ‘মান্নাত’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’ আরও বড় হতে যাচ্ছে। দীর্ঘ...

গোল ছাড়া অ্যাসিস্টও সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?

বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াই এখন পৌঁছেছে চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে। টুর্নামেন্টে বাকি...

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সাফ...

‘লাভ জিহাদের’ অভিযোগ তুলে আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউড অভিনেতা আমির খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।...