Home জাতীয় ‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’

‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’

Share

রাজধানীতে সাফের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশের ৯৯.৯ শতাংশ সমর্থকরা পাকিস্তানকে সমর্থন দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে গিয়ে দেশটির স্পিকার ও রাষ্ট্রীয় কর্তাব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দুই দেশের সম্পর্ক বুঝাতে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে স্পিকার ইংরেজিতে বলেন, ‘কয়েক দিন আগে ঢাকা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ফুটবল ফাইনাল হয়েছিল। আর পুরো স্টেডিয়ামে থাকা বাংলাদেশের ৯৯.৯ শতাংশ মানুষ পাকিস্তানকে সমর্থন করছিল। তারা সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত তারা হেরে গেছে, কিন্তু দলটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে।’

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানকে সফরসঙ্গী করে পাকিস্তানে রওনা দেন স্পিকার। সেখানে এক সপ্তাহের সফর শেষে আগামী ২৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

Related Articles

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর...

শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটে বক্তব্য দেওয়ার সময় ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে হাজির...

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসি

বাণিজ্যিক চুক্তি নিয়ে মতবিরোধের জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ...

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে...