Home প্রচ্ছদ ঢাকা-৬ আসন থেকে লড়বেন ইশরাক হোসেন

ঢাকা-৬ আসন থেকে লড়বেন ইশরাক হোসেন

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এটি সম্ভাব্য তালিকা তবে প্রায় চূড়ান্ত ধরে নিতে হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, দিনাজপুর–৩ ও বগুড়া–৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া–৬ আসনে প্রার্থী করা হয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Related Articles

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে সূচনা আর্জেন্টিনার

বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়কে আরও স্মরণীয় করে তুলতে যেন নতুন করে জ্বলে...

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

আর কয়েক ঘণ্টা বাদেই টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে...

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির...

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই ইরান দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে...