Home আন্তর্জাতিক ট্রাম্পের নিয়োগ করা কর্মীকে বহিষ্কার করলেন বাইডেন

ট্রাম্পের নিয়োগ করা কর্মীকে বহিষ্কার করলেন বাইডেন

Share

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা এক কর্মীকে স্থানীয় সময় শুক্রবার বহিষ্কার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। মেয়াদ শেষ না হওয়ার কারণ দেখিয়ে শ্যারন গুস্তাফসন নামের ওই কর্মী পদত্যাগে রাজি হচ্ছিলেন না। এ বিষয়ে হোয়াইট হাউজকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন তিনি। শ্যারনের মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আজ শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছে।

ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের মহাপরামর্শকের দায়িত্বে ছিলেন শ্যারন। পদত্যাগের বিষয়ে তাকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের কমিশনার আন্দ্রেয়া লুকাস বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...