বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ ছাত্র রাজনীতিতে ত্যাগ, পরিশ্রম ও ধারাবাহিক সক্রিয় ভূমিকার মাধ্যমে নিজেকে একজন পরীক্ষিত নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সংগঠনের বিভিন্ন দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এছাড়া নির্বাচনকালীন সময়ে উত্তর অঞ্চলীয় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশ নেন তিনি।
ঐ সময় কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আনোয়ার পারভেজকে ছাত্রদলের একজন সম্ভাবনাময় ও আস্থাভাজন নেতা হিসেবে বিবেচনা করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি ও নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তিনি ভবিষ্যতে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।