Home Uncategorized ঘোষিত সময়েই ৪১তম বিসিএস পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

ঘোষিত সময়েই ৪১তম বিসিএস পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

Share

ঘোষিত সময়েই ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সোমবার রাতে গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী দীপু মনি বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর কথা বললেও ৪১তম বিসিএস পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন ১৯ মার্চ ঘোষণা করেছে। করোনা মহামারির কারণে এক বছর ধরে বন্ধ হল খুলে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ জানানোর পাশাপাশি বিসিএস পরীক্ষা পেছানোর কথা বলেন শিক্ষামন্ত্রী।

৪১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি পাবেন ২ হাজার ১৬৬ জন। চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের পরীক্ষা এই মাসেই হচ্ছে।

এরপর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিএসসি ঠিক করেছে আগামী ৬ অগাস্ট। ওই পরীক্ষায় অংশ নিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...