Home আন্তর্জাতিক গিনির সেনা ক্যাম্পে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

গিনির সেনা ক্যাম্পে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

Share

গিনির বৃহত্তম শহর বাটায় সেনাবাহিনীর ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জন। সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণে ছয়শ ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে জানা যায়। পরে আরো ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গিনির বাটা শহরের সেনা ক্যাম্পে পরপর বিস্ফোরণ ঘটে। ১৯৭৯ সাল থেকে গিনির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট তিওডোরো ওবিয়াং নুগুয়েমা মোবাসোগো এক বিবৃতিতে জানিয়েছেন, ডিনামাইট নাড়াচাড়ায় অবহেলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুনের শিখা গ্রাস করেছে ভবনগুলোতে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায় কিছুক্ষণের মধ্যে। যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।

ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয় শিশুসহ প্রাপ্তবয়স্কদের। বাটা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। কিন্তু সেখানেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা যায়, রাস্তার পাশে সারিবদ্ধ করে মরদেহ রাখা হয়েছে। এছাড়া ধ্বংসস্তুপের নিচ থেকে হতাহতদের বের করা হচ্ছে।

সূত্র : বিবিসি, ডয়চেভেলে

Related Articles

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...