Home জাতীয় গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Share

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় ধস চরম নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাখাতে।’

রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় উপজেলা অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই আমাদের সন্তানরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থা সরকার করছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সবার দ্বারে দ্বারে ঘরে ঘরে শিক্ষাব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান একধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরও চার বছর বাড়িয়ে গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।’

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সন্তানদের যদি মানুষ করতে হয় ও তাদের সুন্দর একটি জীবন দিতে, তাহলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। আমাদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের ঠিকমতো পড়ার টেবিলে বসাতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করতে পারে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ প্রমুখ।

Related Articles

গুগল থেকে ব্যক্তিগত তথ্য সরানোর উপায়

নিজের নাম লিখে গুগলে সার্চ করতেই যদি মোবাইল নম্বর, ই-মেইল বা বাসার...

লটারিতে গণপূর্ত অধিদফতরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের...

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল

নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সে বড় বার্তা দিল আর্সেনাল। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার...

পূর্ণিমার নতুন লুকে মুগ্ধ ভক্তরা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ক্ষেত্রে বয়স যেন পুরোপুরি থমকে গেছে। আজও আগের...