Home আজকের জেলা পরিক্রমা খুলনায় হত্যা মামলার আসামী সন্ত্রাসীদের গুলিতে নিহত

খুলনায় হত্যা মামলার আসামী সন্ত্রাসীদের গুলিতে নিহত

Share

নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহীন (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনাটি ঘটে। নিহত শেখ শাহিনুল হক শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার জনৈক আ: রশিদের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। নিহত শাহীন বিভিন্নস্থানে আত্মগোপনে থাকত।

তিনি আরও বলেন, শনিবার রাত সোয়া ১১ টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন সংবাদ থানায় দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের লাশ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনা শুনে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে রাতে বাগমারা ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...