Home আজকের জেলা পরিক্রমা খুলনায় গৃহবধূর পোষাক পরিবর্তনের দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

খুলনায় গৃহবধূর পোষাক পরিবর্তনের দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

Share

খুলনায় এক গৃহবধূর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে সেই স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিওসহ তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, গতকাল ৩ মার্চ ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম গৃহবধূর মধ্যে পারিবারিকভাবে পূর্বশত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতো। গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় নাজমুল গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে।

সেই স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করেন।

এ ঘটনায় ফুলতলা থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...