Home প্রচ্ছদ খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ, সহায়তা দিতে চায় ভারত

খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ, সহায়তা দিতে চায় ভারত

Share

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে ভারত ‘যেভাবেই সম্ভব সকল প্রকার সহায়তা প্রদান করতে প্রস্তুত’ বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) সাবেক টুইটার ও বর্তমান এক্স প্লাটফর্মের এক পোস্টে নরেন্দ্র মোদি এ কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক্সে এক পোস্টে মোদি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত—যেভাবে পারি।’

প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েক দিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Related Articles

নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের...

পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ, গড়লেন নতুন কীর্তি

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তবে মাঠে নেমেই জ্বলে উঠেছে টাইগাররা।...

শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ

রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...