Home জাতীয় খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় হাইকমিশনের এক কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন।

এদিকে পাকিস্তান হাইকমিশনের সূত্র বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।

শুধু ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীই নন, বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসার কথা রয়েছে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধিদেরও।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...