Home প্রচ্ছদ খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

Share

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে পরিত্যক্ত একটি কারাগারে অন্তরীণ করে রেখেছিলেন। খালেদা জিয়াকে কারাগারে চিকিৎসা দেয়নি, খাবারও দেয়নি। কারাগারে সুস্থভাবে বেঁচে থাকার কোনো আয়োজন ছিল না। খালেদা জিয়ার মৃত্যুবরণ করলেও রাজনীতিতে বিজয়ী হয়েছেন। কিন্তু শেখ হাসিনা পরাজিত হয়েছেন।’

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএ ভবন অডিটোরিয়ামে ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনীতির খোরাক হচ্ছে সংস্কৃতি। রাজনৈতিক দলের মধ্যে সংস্কৃতিচর্চা না থাকলে সেই দলের নেতারা আলোকিত হতে পারে না। একজন নেতার মধ্যে ভালো ছবি দেখার অনুপ্রেরণা, গান-কবিতার প্রতি ভালোবাসা এবং পেইন্টিং বোঝার মতো মন থাকতে হবে। এসব গুণ যদি না থাকে, তাহলে কেউ হয়তো মাস্তান হতে পারে। কিন্তু কখনোই একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারে না।’

খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রাম স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়ার জীবনকাল, তার শাসনামল, বেড়ে ওঠা, নেতৃত্ব ও সংগ্রাম এবং তার ওপর চালানো নিপীড়ন-নির্যাতনের ইতিহাস স্বল্প সময়ে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, ‘মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু পরাজিত হয় না।’ কিন্তু সেই মানুষ কারা? একটি দেশ বা জাতির ইতিহাসে এমন মানুষের জন্ম খুব অল্পই হয়। তারা ক্ষণজন্মা; যুগে যুগে তাদের জন্ম হয় না। হয়তো শতাব্দীতে একজন এমন মানুষের জন্ম হয়।”

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন তেমনই একজন ক্ষণজন্মা মানুষ। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। কিন্তু পরাজিত হননি। তার প্রেরণা, অর্জন, কৃতিত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদের জানিয়ে গেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি দৃশ্যমান প্রতিবাদ করেছি এবং নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছি। এটাই হচ্ছেন বেগম খালেদা জিয়া।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্ব ও শামীম রাব্বি সঞ্চয়ের পরিচালনায় অনুষ্ঠানে রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ডা. জহুরুল হক, বিএনপি নেতা শিপন খান প্রমুখ।

Related Articles

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হলো বিশেষ...

উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা, আসছে জাতীয় পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আলাদা...

পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক...

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।...