Home খেলাধুলা ক্রাইস্টচার্চে রুমবন্দি টাইগাররা

ক্রাইস্টচার্চে রুমবন্দি টাইগাররা

Share

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য বুধবার নিউজিল্যান্ডে নেমেই করোনা টেস্ট করানো হয়েছে তামিম ইকবালদের। এই সফরে পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে যাওয়া বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট হলেও সেটির রেজাল্ট এখনো হাতে এসে পৌঁছেনি।

ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর ২০ সদস্যের বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রথম এক সপ্তাহ তামিমদের কাটছে ক্রাইস্টচার্চের সরকারি কোয়ারেন্টিন সেন্টারে। এখানে প্রথম এক সপ্তাহ রুমবন্দিই থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। করোনার কারণে প্রচলিত এই ‘বন্দিদশা’ থেকে খেলোয়াড়দের মুক্তি মিলবে আরো একাধিক পরীক্ষার পর। তেমনটাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘বুধবারই আমাদের কভিড পরীক্ষা করানো হয়েছে। সেটির ফল এখনো পাইনি। বৃহস্পতিবার আমরা রক্তও পরীক্ষা করাতে দিয়েছি। সেই পরীক্ষার ফলও দ্রুতই পাব বলে আশা করছি।’

নিউজিল্যান্ড এমনিতেই শীতপ্রধান দেশ। তার ওপর ক্রাইস্টচার্চের হিমেল হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। সেই ঠাণ্ডা অবশ্য স্পর্শ করতে পারছে না ক্রিকেটারদের। কারণ তাঁদের তো প্রথম সাত দিন ঘর থেকে বেরোনোই বারণ! বরং হিটারের পাশাপাশি রুমেই রয়েছে গা গরম রাখার ব্যবস্থা। কয়েকজন খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমের ভেতর সাইক্লিং করার ছবি পোস্টও করেছেন। কোনো কোনো ক্রিকেটার আবার রুমে ব্যায়াম করেও শরীর মেদহীন রাখার চেষ্টা করছেন।

তবে সব কিছুই তাঁদের করতে হচ্ছে একা একা। দলের সঙ্গে যাওয়া বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, আপাতত পাশের রুমের টিমমেটের সঙ্গেও দেখা করার সুযোগ নেই, ‘পরবর্তী তিন দিনে আমাদের তিনবার করে কভিড টেস্ট হবে। সব রিপোর্টে নেগেটিভ এলে সপ্তম দিন থেকে জিম করার সুযোগ পাবেন ক্রিকেটাররা।’

কোয়ারেন্টিন পর্বের এখানেই শেষ নয়। অষ্টম দিন থেকে ক্রিকেটাররা প্র্যাকটিসের সুবিধা পাবেন, তবে পাঁচজনের ছোট ছোট গ্রুপে। এক সপ্তাহের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হবে ১৪ দিনের কোয়ারেন্টিন। এরপর তামিম ইকবালরা যাবেন কুইন্সটাউনে, পাঁচ দিনের অনুশীলন ক্যাম্পে। এখানে আর দলগত অনুশীলনে বাধা থাকবে না।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...