Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর চট্টগ্রাম কোম্পানীগঞ্জে আ’লীগ নেতা বাদলের বিরুদ্ধে আরও এক মামলা

কোম্পানীগঞ্জে আ’লীগ নেতা বাদলের বিরুদ্ধে আরও এক মামলা

Share

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বসুরহাট পৌর ভবনে হামলার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে পৌরসভার কর্মচারী নূরনবী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

এদিকে শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত মিজানুর রহমান বাদলকে চাপরাশীরহাট পূর্ববাজারে পুলিশের ওপর হামলার ঘটনা মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, বসুরহাট রূপালী চত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭টি ককটেল ও ২৫টি গাবের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস...

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র...