ফিফা আসিয়ান কাপে প্রতিপক্ষের চেয়ে শক্তিমত্তায় পিছিয়ে বাংলাদেশ। তবে এই দলের অন্যতম বড় শক্তি, হার না মানা মানসিকতা। সীমিত সামর্থ্য নিয়েও লড়াইয়ের মানসিকতা রাখার কথা জানিয়েছেন হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি জানান, বাংলাদেশ কাউকে ভয় পেয়ে খেলবে না।
হামজা বলেন, আমরা এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত। আমাদের জন্য এটি বড় একটি সুযোগ। কারণ, এমন কিছু দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, যারা আমাদের চেয়ে এগিয়ে। তাই অভ্যন্তরীণভাবে আমাদের লক্ষ্য হলো যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি, আমরা কী করতে সক্ষম।
ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য শেখারও একটি প্রক্রিয়া। যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং আশা করি, দেশকে গর্বিত করতে পারব।’
আসিয়ান কাপে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া বিপক্ষে। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে বাস্তব ধারণা আছে হামজার। র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা দলটির দলে মানসম্পন্ন খেলোয়াড় এবং ভালো কোচ আছেন বলে মনে করেন তিনি।
হামজা জানান, তারা অবশ্যই ভালো র্যাঙ্কিংয়ে আছে। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, খুব ভালো একজন প্রধান কোচও আছেন। একটি দেশ হিসেবে তারা ফুটবলের ওপর অনেক গুরুত্ব দেয়। তাই আমার মনে হয়, তাদের খুব ভালো একটি দল আছে।