Home লীড নিউজ করোনায় ৯ মাসে সবচেয়ে কম মৃত্যু আজ

করোনায় ৯ মাসে সবচেয়ে কম মৃত্যু আজ

Share

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। যা গত ৬ মের পর সবচেয়ে কম। একই সময়ে নতুন করে আরো শনাক্ত হয়েছেন ৪০৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন হয়েছে।

Related Articles

জ্বালানি সংকটে যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক...

‘পেপ্যাল’ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে...

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য থেকে মনোনীত ১৩...

প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ ১৫০ টাকা

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে আপ্যায়নের ক্ষেত্রেও মিতব্যয়িতার নীতি অবলম্বন করছেন প্রধানমন্ত্রী...