Home প্রচ্ছদ ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

Share

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তার সঙ্গে রয়েছেন মা, বাবা ও বোন।

শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি শেয়ার করে ওমরাহ পালনের খবর জানান তিনি। একই সঙ্গে তুলে ধরেন কাবা শরিফ প্রথম দেখার অনুভূতিও।

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ফেসবুক পোস্টে ভাবনা লেখেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, তখন মনে হলো সব শব্দ হারিয়ে গেছে। ভাষা দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, অন্তরের প্রশান্তি আর অসীম কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরও লেখেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহই মালিক।’

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন। অনেকে তার এবং পরিবারের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয় ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জির বিপরীতে ‘নয়নতারা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা লাভ করেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...