Home খেলাধুলা ​এবারো পারল না পিএসজি

​এবারো পারল না পিএসজি

Share

ফরাসি লিগ ওয়ানে সোমবার রাতে মোনাকোর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। ম্যাচের ৬ মিনিটের সময় সোফিয়ানে দিউপ গোল করে মোনাকোকে প্রথমে এগিয়ে নেন। এরপর ৫১ মিনিটের সময় মারিপান দ্বিতীয় গোল করেন।

মোনাকোর বিপক্ষে গত নভেম্বরে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরেছিল এমবাপ্পেরা। সবাই ভেবেছিল পিএসজি হয়তো এবার প্রতিশোধ নেবে। কিন্তু তারা এবারো হারল।

আর পিএসজিকে একই মৌসুমে দুইটি ম্যাচে হারানোর মাধ্যমে ২০১১-১২ মৌসুমের পর লিগ ওয়ানের ইতিহাসে প্রথম দল হিসেবে পিএসজিকে একটি মৌসুমে দুইবার হারানোর স্বাদ দিয়েছে মোনাকো।

এদিকে এই ম্যাচটিতে হারার মাধ্যমে পিএসজি দ্বিতীয়স্থানে উঠার সুযোগ হারিয়েছে। এখন ২৬ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট তাদের। পিএসজির সমান ২৬ ম্যাচ খেলে ৫৮ ও ৫৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে আছে লিল্লে ও লিঁও।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...