Home প্রচ্ছদ এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ

Share

এখনও শাপলা প্রতীক পাবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। এর কোনো বিকল্প নেই।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আগের মতোই বর্বর স্বৈরাচারী কায়দায় চলছে। বর্তমান কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয়। নির্বাচন কমিশন অন্য কারো রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। জনগণের প্রতীক শাপলা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা এখনো আশাবাদী শাপলা প্রতীক এনসিপিই পাবে।

ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে কিনা এমন সংশয় ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।

পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনকে পারিবারিকভাবে কারো কাছে বর্গা দেওয়া যাবে না। এটা জনগণের সম্পদ।

তিনি বলেন, জুলাই সনদ রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতে চায় এনসিপি।

এর আগে বেলা ১১টার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল ইসিতে যায়। পরে তারা ইসি সচিবের দপ্তরে তার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে। হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দীন পাটওয়ারী ছাড়াও প্রতিনিধি দলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

Related Articles

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না : অমিত শাহ

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য...

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার...

যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের: প্রধানমন্ত্রী

যুবসমাজকে দেশের উন্নয়ন, উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ...