Home বিনোদন এটিএম শামসুজ্জামানের জানাজা সম্পন্ন

এটিএম শামসুজ্জামানের জানাজা সম্পন্ন

Share

খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা হয়।

প্রথম জানাজা শেষে সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে তার মরদেহ নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

তবে এফডিসি বা অন্য কোথাও তার মরদেহ নেওয়া হবে না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

Related Articles

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...

যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে : সুনেরাহ

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ যেন অভিনেত্রী সুনেরাহ বিনতে...

মেয়ের বাবা হলেন শাকিব খান

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।...