Home আন্তর্জাতিক ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা

Share

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে সোমবার আবারও দুটি রকেট আঘাত হেনেছে।

কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। খবর রয়টার্সের।

ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। এতে কয়েকটি স্থাপনার ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই রকেট হামলার দায় স্বীকার করেনি। দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের কাছে আঘাত হানে।

এ দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিনজোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে এবং সেখানে বহুতল ভবনের একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে।

এর একদিন আগে ইরাকের আল-বালাদ সামরিকঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত একজন সামরিক ঠিকাদার আহত হন।

Related Articles

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল...

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান...

মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

আলোচনা ও কূটনৈতিক সমঝোতার জন্য ইরান প্রস্তুত। তবে কোনো ধরনের হুমকি বা...

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী জাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের...